Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বিএনপির মনোনয়ন ঘিরে রাজনৈতিক মাঠে তোলপাড়

নাজিম বকাউল, ফরিদপুর 
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

নাজিম বকাউল, ফরিদপুর 


আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফরিদপুরে বিএনপির রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, বিএনপি ইতোমধ্যে ২০০টি আসনে মনোনয়ন দিয়েছে—এমন প্রতিবেদন সামনে আসার পর ফরিদপুরের চারটি আসনে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া, উদ্বেগ ও বিভ্রান্তি।

বিষয়টি নিয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সম্প্রতি কিছু পত্রিকা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির মনোনয়নের কথিত তালিকা প্রকাশ করে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ ও বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এতে অনুমান করা যাচ্ছে, বিএনপিতে বিভেদ ও বিভ্রান্তি ছড়ানোর অসৎ উদ্দেশ্যে একটি মহল মিথ্যা প্রোপাগান্ডায় লিপ্ত রয়েছে।”

এদিকে ফরিদপুর-১ আসনকে ঘিরে একটি অপপ্রচার ছড়ানো হচ্ছে যে, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও মানি লন্ডারিং মামলার চার্জশিটভুক্ত আসামি আরিফুর রহমান দোলনকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হবে।

এই প্রসঙ্গে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই দমন-পীড়নের শিকার। তাই আমি নিশ্চিত, তিনি দলের নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদেরই মনোনয়ন দিবেন। আওয়ামী লীগের দোসরদের মনোনয়ন দেওয়ার প্রশ্নই আসে না।”

এ বিষয়ে ফরিদপুর সদর আসনের বিএনপি দলীয় মনোনয়নপ্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মাহাবুবুল হাসান পিংকু বলেন, “সংবাদমাধ্যমে প্রকাশিত মনোনয়ন সংক্রান্ত প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিএনপির মনোনয়ন নিয়ে কোনো সিদ্ধান্ত এলে, তা অবশ্যই তারেক রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে।”

এই সব আলোচনার মধ্য দিয়ে ফরিদপুর বিএনপির রাজনীতিতে এক ধরনের অস্থিরতা ও উত্তেজনা বিরাজ করছে। নেতাকর্মীদের অনেকে বলছেন, এ ধরনের গুজব ও অপপ্রচারের মাধ্যমে বিএনপির আভ্যন্তরীণ ঐক্যে চিড় ধরানোর অপচেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।