Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠিত

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাকেরগঞ্জ জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, অতিথিদের শুভেচ্ছা বিনিময় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।

কলেজ অধ্যক্ষ গৌর চন্দ্র মন্ডলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান এবং কলেজ গভর্নিং বডির দাতা সদস্য জহিরুল ইসলাম মোল্লা।

দাতা সদস্য জহিরুল ইসলাম মোল্লা বলেন, “দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের গুণগত শিক্ষা প্রদানের লক্ষ্যেই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। ভর্তি থেকে শুরু করে ফরম পূরণ পর্যন্ত সবকিছুই এখানে অবৈতনিকভাবে করা হয়। শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও ইউনিফর্ম দেওয়া হয়, এমনকি যাতায়াতের সুবিধার্থে সাইকেলও প্রদান করা হয়।”

তিনি আরও জানান, বিগত বছরগুলোতে কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাশের পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, “১৬ থেকে ১৮ বছর বয়স জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এখনই লক্ষ্য নির্ধারণ করতে হবে। যে যত বেশি সময়কে কাজে লাগাতে পারবে, সে তত দ্রুত উন্নতির শিখরে পৌঁছাতে পারবে।”

তিনি ছাত্রীদের উদ্দেশে সতর্ক করে বলেন, “কোনও প্রলোভনে পড়ে যেন কেউ প্রতারণার ফাঁদে না পড়ে। আমাদের দেশের অনেক মেয়েরা পাচারের শিকার হচ্ছে, তাই সবাইকে সচেতন থাকতে হবে।” ছেলেদের উদ্দেশে তিনি মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকার পরামর্শ দেন কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ আলোচনা সভা মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।দিনভর নবীন শিক্ষার্থীদের পদচারণায় কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।