রাশেদ হাসান, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বস্ত করে গোপালগঞ্জের কাশিয়ানীতে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে কাশিয়ানী থানা পুলিশের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
হিন্দু ধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা উৎসব,এই উৎসবকে সামনে রেখে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের নিয়ে পূজার প্রস্তুতি ও করণীয় বিষয়ক আলোচনা সভা,আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ পূজা চলাকালীন সময়ে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে কাশিয়ানী থানা সেমিনার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(২৩সেপ্টেম্বর) বিকাল চারটায় কাশিয়ানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের সভাপতিত্বে, অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আতাহার শাকিল,
বিশেষ অতিথি সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল মো:আব্দুল বাছেদ,
এ সময় আরো উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো:গোলাম মোস্তফা,
জামায়াতে ইসলামি গোপালগঞ্জ জেলা সমাজ কল্যাণ সম্পাদক রিজাউল করিম,ইসলামি আন্দোলন উপজেলার শাখার সভাপতি আ:মান্নান খাকী, পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক।
এ সময় বক্তারা বলেন কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।২২৮ টি মন্ডপে সিসিটিভি ও প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা জন্য কোন প্রকার কমতি হবে না।সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হবে। কোন গুজবের প্রশ্রয় দেয়া হবে না।ফেসবুক বা অনলাইনে কেউ গুজবে কান দিবেন না। পুলিশ,আনসার ও নিরাপত্তা বাহিনী সর্বক্ষণ সতর্কতা অবলম্বন করবে।
এ সময় উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বিন্দৃ উপস্থিত ছিলেন।

