Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে সরকারি খামারের সক্ষমতা বাড়াতে কর্মশালা

ফরিদপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ২০২৫-২৬ আর্থিক সালে সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ফরিদপুরের শহরতলীর পূর্বগঙ্গাবর্দী মৎস্য প্রশিক্ষণ ও সম্প্রসারণ কেন্দ্রে জেলা মৎস্য ভবনে দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ মনিরুল ইসলাম।

জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২৫-২৬ আর্থিক সালে সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক মোঃ মশিউর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পরিচালক হারুনুর রশিদ, মৎস্য প্রশিক্ষণ ও সম্প্রসারণ কেন্দ্রের অধ্যক্ষ মাহবুব হোসেন প্রমুখ। কর্মশালায় জেলার মৎস্য চাষীরা অংশ নেয়।

এ সময় জেলার মৎস্য চাষ বাড়াতে মৎস্য চাষীদের আধুনিকরণ প্রযুক্তি ব্যবহার সহ নানাবিধ ব্যবস্থাপনার কথা উল্লেখ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।