Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রতাপনগরে জলবায়ু সহনশীল ওয়াশ সুবিধা সংস্কার কাজের আনুষ্ঠানিক হস্তান্তর

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের প্রতাপনগর ইউনাইটেড একাডেমী উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয় পর্যায়ে জলবায়ু সহনশীল ওয়াশ সুবিধার সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এ কার্যক্রম বাস্তবায়ন করেছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের সহযোগিতায়, ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভ্যালনারেবিলিটিজ (ICRDCV-II) প্রকল্পের আওতায়।

 

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে নবনির্মিত ওয়াশ ব্লকের শুভ উদ্বোধন করেন মুসলিম এইড ইউকে কান্ট্রি অফিস, ঢাকা-এর ম্যানেজার, মনিটরিং, ইভালুয়েশন এন্ড লার্নিং মোঃ আকরামুল হক। বিশেষ অতিথি ছিলেন ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন, প্রধান শিক্ষক জয়দেব কুমার দাস, প্রজেক্ট কো-অর্ডিনেটর (হিউম্যানিটারিয়ান) এস এম মনোয়ার হোসেন, ইএসডিও—ICRDCV-II প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা এবং প্রজেক্ট অফিসার (ইএসডিও)। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

প্রধান শিক্ষক জয়দেব কুমার দাস বলেন, “আমাদের বিদ্যালয়ে প্রায় ৪০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। আগে পর্যাপ্ত স্বাস্থ্যসম্মত টয়লেট সুবিধা না থাকায় সমস্যায় পড়তাম। এই ওয়াশ ব্লক সংস্কার আমাদের জন্য বড় আশীর্বাদ।”

 

প্রধান অতিথি মোঃ আকরামুল হক বলেন, “শিক্ষক ও শিক্ষার্থীরা যাতে সুস্থ ও স্বাস্থ্যসম্মতভাবে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে, সেটিই আমাদের মূল উদ্দেশ্য। বিদ্যালয় কর্তৃপক্ষকে ওয়াশ ব্লক সবসময় পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানাই।”

 

প্রজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা বলেন, “ইএসডিও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য টেকসই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এই ওয়াশ সুবিধার সংস্কার সেই ধারাবাহিকতার অংশ। আমরা আশা করি শিক্ষার্থীরা সুস্থ ও নিরাপদ পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।