Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় ধর্মীয় সম্প্রীতি একটি অমূল্য সম্পদ – আজিজুল বারী হেলাল

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় ধর্মীয় সম্প্রীতি একটি অমূল্য সম্পদ—এ বিশ্বাস থেকেই আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি ও সহনশীলতা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

তিনি বলেন, এ দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বীর সমান অধিকার রয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা, সম্মান ও ধর্মচর্চার ক্ষেত্রে। এজন্য শুধুমাত্র প্রশাসনিক ব্যবস্থাই নয়, রাজনৈতিক দলগুলোর আন্তরিক ভূমিকা এখন সময়ের দাবি।

তিনি মনে করেন, দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাস্তব অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) খুলনার রূপসা উপজেলা বিআরডিবি মিলনায়তনে রূপসা পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজু দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যানন্দ দত্ত, খুলনা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ডা. প্রদীপ দেবনাথ, খুলনা জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল কুমার সাহা, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র এবং আর্য্য ধর্মসভা মন্দিরের সাধারণ সম্পাদক সমর কুন্ডু। সভাটি যৌথভাবে পরিচালনা করেন রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন ও পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক তপন কুমার দাস। সভায় পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু সাম্প্রতিক পূজাকে ঘিরে নিরাপত্তা ও সামাজিক সংহতির গুরুত্ব তুলে ধরেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা উল বারী লাভলু, মোল্যা রিয়াজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আছাফুর রহমান, বনি আমিন সোহাগ, শামীম আহমেদ জমাদ্দার, খান আনোয়ার হোসেন, খন্দকার শরিফুল ইসলাম, এসএম আঃ মালেক, শেখ আবু সাঈদ, আজিজুর রহমান, মিকাইল বিশ্বাস, কামরুল ইসলাম কচি, ফিরোজ মাহমুদ, হাকিম কাজী, শরিফুল বকুল, দিদার, গনেশ পাল, সৈয়দ মাহমুদ আলী, মহিতোষ ভট্টাচার্য, মনিশংকর রায়, লিটন বিশ্বাস খোকন, সমীর সাহা, গোবিন্দ দাস, শাহ জামান প্রিন্স, বাসুদেব পাল, লিটন মল্লিক, নৃপেন্দ্রনাথ রায়, সুকুমার বৈরাগী, মাধব পাল এবং প্রান গোপাল বিশ্বাস।

সভায় রূপসা উপজেলার বিভিন্ন পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন এবং পূজার প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকল মহলের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।