Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫দফা দাবি আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

আজ শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটালীপাড়া উপজেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল উপজেলা মডেল মসজিদ চত্বরে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহুয়া চত্ত¡রে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা শাখার আমির ও

গোপালগঞ্জ-৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক রেজাউল করিম, কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: সোলায়মান গাজী, নায়েবে আমির সেকেন্দার হাওলাদার, সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মহিবুল্লাহ, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি আক্তার দাড়িয়া, জামায়াত নেতা শাহাদাৎ হোসেন বক্তব্য রাখেন।

জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক রেজাউল করিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির লক্ষে সারা বাংলাদেশে প্রত্যেকটি উপজেলায় পিআর পদ্বতিসহ ৫দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। পিআর পদ্বতিতে নির্বাচন হলে বাংলাদেশে আর কোন দিন স্বৈরাচারকে দেখা যাবে না। পিআর পদ্বতিতে নির্বাচন হলে ভোট কেনার জন্য কালো টাকার ছড়াছড়ি হবে না। সরকারি দল যা ইচ্চা তা করতে পারবে না। এ জন্য আমরা বলছি পিআরের ভিত্তিতে নির্বাচন দিতে হবে। কোন নির্বাচন পিআর ছাড়া বাংলাদেশে করতে দেওয়া হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।