কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভিমরুলের কামড়ে শচীন ওঝা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শচীন ওঝা ওই গ্রামের গয়ালী ওঝার ছেলে।
শচীন ওঝার ছেলে সুমন ওঝা জানান, সকালে বাড়ির পাশের কলাবাগান থেকে তার পিতা কলা কাটতে যান। এসময় গাছ থেকে কলা নামানোর মুহূর্তে ভিমরুল এসে তার শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

