ফরিদপুর প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের গুজবে কান না দিতে এবং যেকোনো তথ্য যাচাই করে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে অবহিত করার আহ্বান জানিয়েছে র্যাব-১০।
শনিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম এ আহ্বান জানান। তিনি মন্দির কমিটিকে যেকোনো প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা গ্রহণে উৎসাহিত করেন।
এর আগে তিনি ফরিদপুর শহরের গোয়ালচামট চৌধুরী বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন এবং মন্দির কমিটির সদস্য ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।
স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে র্যাব সতর্ক রয়েছে। প্রতিটি পূজামণ্ডপে পোশাকধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে র্যাব সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করবেন।

