Nabadhara
ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মহাষষ্ঠী পালিত

ফরিদপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই ফরিদপুরের বিভিন্ন মন্দিরে উলুধ্বনি, শঙ্খ ও ঢাকের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপগুলো। পুরোহিতদের মন্ত্রোচ্চারণ, ধূপধুনো ও পঞ্চপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠিত হয় দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস।

বেলগাছ তলায় (বিল্ববৃক্ষের নিচে) দেবীর আবাহন, সংকল্প এবং ‘ত্রিনয়নী’ দেবীর নিদ্রাভঙ্গ করে বরণ করা হয় তাকে। সকালে কল্পারম্ভ, বিহিত পূজা ও ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয়। এভাবেই শুরু হয় বাঙালির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

এ বছর দেবী দুর্গা এসেছেন গজে (হাতি) চড়ে, যা শান্তি ও সমৃদ্ধির প্রতীক। তবে দেবীর গমন দোলায় (পালকি), যা মহামারী বা মড়কের বার্তা বহন করে বলে বিশ্বাস করা হয়।

পুরাণ মতে, ত্রেতাযুগে ভগবান রামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার আশীর্বাদ লাভের জন্য পূজা করেছিলেন। সেই থেকেই শুরু হয় শারদীয় দুর্গোৎসবের প্রচলন। দেবী দুর্গা ভক্তদের দুঃখ, ভয়, শোক ও যন্ত্রণা থেকে রক্ষা করেন বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে দেবীপক্ষ শুরু হয়। বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে, আগামীকাল ১২ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) মহাসপ্তমী, ১৩ আশ্বিন মহাষ্টমী, ১৪ আশ্বিন মহানবমী এবং ১৫ আশ্বিন বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানান, পূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এবছর জেলার বিভিন্ন উপজেলায় মোট ৭৫৭টি দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।