রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা-৪ আসনে বিএনপি’র সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এবং যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের উদ্যোগে ও সৌজন্যে অনুষ্ঠিত হলো একটি প্রাণবন্ত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট।
২৮ সেপ্টেম্বর রবিবার, খুলনার তেরখাদার ইখড়ি সিকদার বাড়ির ঐতিহ্যবাহী ফুটবল মাঠে এই জমজমাট খেলার আয়োজন ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর এমন ক্রীড়ানুষ্ঠান দেখে দর্শকদের চোখেমুখে আনন্দের ঝিলিক স্পষ্ট ছিল। মাঠের চারপাশে শত শত ক্রীড়ামোদী মানুষের করতালিতে মুখরিত হয়ে ওঠে ইখড়ির আকাশ-বাতাস। তরুণ প্রজন্মের মাঝে খেলার প্রতি উৎসাহ বাড়াতে ও সামাজিক সচেতনতা গড়ে তুলতে এ ধরণের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ—এমনটাই মনে করছেন স্থানীয়রা।
টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে পারভেজ মল্লিক বলেন, “আমাদের যুব সমাজকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমি বিশ্বাস করি, এ ধরনের আয়োজন শুধু খেলাধুলাকে নয়, সামাজিক সম্প্রীতিকেও এগিয়ে নিয়ে যাবে। ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থাকব।”
পুরো অনুষ্ঠানটি উপস্থাপন করেন টুর্নামেন্টের সার্বিক সমন্বয়ক আজিজুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা কে এম মোস্তাক আহমেদ, আল আমিন হোসেন, মো. রবিউল ইসলাম লাখু, হিরু শিকদার রিনা, মো. লালিম শেখ, শেখ আরিফ, মোহাম্মদ গোলজার আলম, ইনামুল ইসলাম, মো. বাহার মোল্লা, মেহেদি হাসান, আকাশ সিকদার, সজীব সিকদার এবং মাসিকুল সিকদার। আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেন বিএনপি নেতা কে এম মোস্তাক আহমেদ ও অন্যান্য অতিথিবৃন্দ।
উপস্থিত সকলেই মনে করেন, পারভেজ মল্লিকের এই উদ্যোগ শুধুই একটি খেলার আয়োজন নয়, বরং এটি একটি সামাজিক জাগরণের বার্তা বহন করে। এ ধরনের আয়োজন যেন প্রতি বছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়, সেই দাবি জানিয়েছেন এলাকাবাসী।

