Nabadhara
ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে শারদীয় পূজা মন্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার সর্ববৃহৎ পূজা মন্ডপ গাওলা তেঁতুলবাড়ি পরিদর্শনকালে তিনি বলেন, “আবহমানকাল ধরে আপনারা ধর্মীয় কৃষ্টি ও পূজা-অর্চনা পালন করে আসছেন। পূজায় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়, কিন্তু এটি নির্বিঘ্ন নয়। নির্বিঘ্নতা মানে হলো কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শান্তিপূর্ণভাবে উৎসব পালন করা। সরকার চায়, আপনারা সত্যিকারের নির্বিঘ্নে পূজা ও ধর্মীয় সংস্কৃতি পালন করতে পারেন। সেই লক্ষ্যে সরকার কাজ করছে।”

এর আগে দুপুর ১২টায় তিনি উপজেলার জয়ডিহি কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সেনাবাহিনীর মেজর মো. রফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

পাশাপাশি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ প্রমুখ।

পূজা উদযাপন পরিষদের নেতা অসীম মন্ডলসহ স্থানীয়রা বলেন, এই সফরে তাদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহের সঞ্চার হয়েছে। পরিদর্শনকালে পূজা মন্ডপের পক্ষ থেকে ফুল, উলুধ্বনি ও ঢাকঢোল বাজিয়ে অতিথিকে অভিনন্দন জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।