Nabadhara
ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে বিএনপি’র সভাপতি বাচ্চু মোল্লার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা। আজ রোববার বেলা ১১টায় খলিসাকুন্ডি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেন।

এসময় শারদীয় দুর্গোৎসবকে সার্বজনীন উৎসবে পরিণত করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা দেন তিনি। এরপর তিনি ওমরপুর পুজা মন্ডপসহ বিভিন্ন এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পূজা আয়োজক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। পূজা মন্ডপ পরিদর্শনকালে দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লার সাথে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দৌলতপুর ছাত্রদলের আহবায়ক মাসুদুজ্জামান রুবেল ও যুবদল নেতা লিটন জোয়াদ্দার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।