Nabadhara
ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাদাকাটিতে আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)


সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিপঙ্কর বাছাড় দিপ-এর বিরুদ্ধে “মায়াকান্না ও মিথ্যাচার”-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি।
রবিবার সকালে কাদাকাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

কাদাকাটি ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তেঁতুলিয়া বাজারে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।
ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক শহীদ সরদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তুহিন উল্লাহ তুহিন,ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন টুকু।

বক্তারা বলেন, আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের দুঃশাসনে কাদাকাটির মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে ৫ আগস্টের পর থেকে চেয়ারম্যান দিপঙ্কর বাছাড় দিপ পরিষদে নিয়মিত উপস্থিত না হয়ে জনগণ ও মেম্বারদের সঙ্গে বঞ্চনার আচরণ করছেন। পরিষদের মেম্বাররা অসন্তুষ্ট হয়ে ১০ জন সদস্য একযোগে অনাস্থা প্রস্তাব দিয়েছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, ইউনিয়নের রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, বর্ষায় জনভোগান্তির চরম অবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে এলাকাবাসী চেয়ারম্যান কক্ষে তালা ঝুলিয়ে দেয়।
তারা দাবি করেন, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং চেয়ারম্যানের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তাদের বিশ্বাস।

তবে বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, কিছু তথাকথিত নেতা বিএনপির পরিচয় দিয়ে আওয়ামী লীগের সভাপতিকে রক্ষার চেষ্টায় লিপ্ত হয়েছেন, যা নিন্দনীয়। বিএনপির নেতাকর্মীদের ক্ষতি হলে তার কঠোর জবাব দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এছাড়া বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দুর্গাপূজায় কোনো প্রকার বিশৃঙ্খলা যেন না ঘটে, সেজন্য প্রতিটি মন্দিরে বিএনপি নেতাকর্মীদেরকে নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট থাকার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।