Nabadhara
ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নেত্রী রত্না গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৯:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের
সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না গ্রেফতার হয়েছেন।

রোববার দিবাগত রাত দশটার দিকে শহরের সুলতানপুর ক্লাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
পলাতক শেখ হাসিনার জন্মদিন পালন করার জন্য তিনি সেখানে গিয়েছিলেন বলে জানা গেছে।

রত্না স্থানীয় বর্ণমালা একাডেমির পরিচালক ও সংগীত শিল্পী। তিনি শহরের মেহেদী মার্কেট এলাকার বাসিন্দা শওকত হোসেনের মেয়ে।

তিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, নাশকতা মামলায় রত্নাকে রাতে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।