Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কিটনাশক পানে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রথম স্ত্রীকে তালাক না দেওয়ায় প্রবাসী স্বামী ও শাশুরির সঙ্গে ঝগড়া করে কিটনাশক পান করে আত্মহত্যা করেছে রুনা বেগম (২৫) নামের দ্বিতীয় স্ত্রী। মঙ্গলবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম ভীমেরপাড় গ্রামের। নিহত রুনা ওই গ্রামের দুবাই প্রবাসী মনির হাওলাদারের দ্বিতীয় স্ত্রী। তার বাবার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা সদর ইউনিয়নের মুলতনগর গ্রামে।

স্থানীয় ও প্রবাসীর একইবাড়ির বাসিন্দারা জানিয়েছেন, প্রথম স্ত্রীর সন্তান না হওয়ায় গত সাত মাস পূর্বে গার্মেন্টস শ্রমিক রুনাকে ঢাকা বসে বিয়ে করেন মনির হাওলাদার। এরপর সে (মনির) প্রথম স্ত্রীকে তার বাবার বাড়ী উজিরপুরের সাতলা এবং দ্বিতীয় স্ত্রীকে পশ্চিম ভীমেরপাড় গ্রামের নিজ বাড়িতে রেখে দুবাই চলে যান। গত কয়েকদিন পর্যন্ত দ্বিতীয় স্ত্রী রুনা প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার জন্য তার প্রবাসী স্বামী মনিরকে চাপ দিয়ে আসছিলো।

এনিয়ে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে স্বামী-শাশুরি সঙ্গে ঝগড়া হয় রুনার। ওইদিন দুপুরে পরিবারের কাউকে না জানিয়ে ঘরে থাকা কিটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে রুনা। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।