Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় জাল দলিল তৈরি করে জমি বিক্রির চেষ্টা, চার নকল নবীশ আটক

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে প্রতারণার মাধ্যমে জাল দলিল তৈরি করে জমি বিক্রিয় চেষ্টার অভিযোগে চার প্রতারককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। তারা চার জন সাব রেজিস্ট্রার অফিসের নকল নবীশ । এরআগে গতকাল সোমবার বিকেলে ধামইরহাট সাব রেজিস্ট্রার অফিসে জাল দলিল তৈরি করে জমি বিক্রির ঘটনা ঘটে। আটককৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

আটককৃতরা হলেন, উপজেলার ধামইরহাট ইউনিয়নের রুপনারায়ণপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে মো. মনসুর রহমান (৩২), আলমপুর ইউনিয়নের চকতিলন গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে রুহুল আমিন (৩৪), আমাইতাড়া এলাকার মোস্তাফিজুর রহমান (৫৫) ও তার ছেলে রেজওয়ান হোসেন (২৮)।

উপজেলা সাব রেজিষ্ট্রার মাহবুবা মনির মিশু জানান, প্রতারক আসামিদের দাখিলকৃত দলিল ও সরকারি সকল কাগজপত্র যাচাইকালে প্রতারকদের প্রস্তুতকৃত দলিলটি রেজিস্ট্রি অফিস এজলাসেই জাল ও ভুয়া প্রামাণিত হওয়ায় তাদেরকে আটক করে থানায় সোপর্দ করা হয়। পরবর্তীতে সোমবার রাতে উপজেলা সাব রেজিস্ট্রার নিজে বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. ইমাম জাফর বলেন, এঘটনায় থানায় মামলা হলে আসামীদের আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।