Nabadhara
ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিষাক্ত সিসার ক্ষতির প্রভাবে কারখানা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৫ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিষাক্ত সিসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

রবিবার(১২ অক্টোবর) সকালে কাশিয়ানী উপজেলা শহিদ মিনার চত্তরে অত্র এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অত্র অঞ্চলের শিক্ষার্থী ও শতাধিক নারী পুরুষ সমাবেশে অংশ নেন।

এ সময় উপজেলার খাগড়াবারিয়া এলাকার সোনাডাঙ্গা খাল সংলগ্ন অবস্থিত এম এস মেটাল ইন্ডাস্ট্রি নামে বিষাক্ত সিসা কারখানা বন্ধের দাবিতে ব্যানার, বিভিন্ন লেখা সংযুক্ত প্লেকার্ড নিয়ে এ মানববন্ধন করেন তারা।
বিষাক্ত সিসা কারখানায় ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হচ্ছে। কারখানার কারণে ব্যাটারির অ্যাসিডের প্রকট গন্ধে স্থানীয় লোকজন অতীষ্ঠ। কারখানা থেকে নির্গত ক্ষতিকর ও বিষাক্ত রাসায়নিক পদার্থ পরিবেশ, কৃষি ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। ফলে ওই সিসা তৈরির কারখানার আশপাশের তিন কিলোমিটারের মধ্যে জমির ধান চিটা হয়ে যাচ্ছে, গাছ মারা যাচ্ছে, শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দিচ্ছে।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মফিজুর রহমান আপন বলেন-আমরা মুক্ত বাতাসে বাঁচতে চাই, ভবিষ্যত প্রজন্মকে বাচাতে চাই, প্রশাসনকে বলতে চাই
অনতিবিলম্বে এই কারখানা বন্ধো করতে হবে, না হলে আগামীতে আমাদের দাবি আদায়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করার ঘোষণা ও দেন তিনি।

মানববন্ধনে স্কুল শিক্ষার্থী চাঁদনী বলেন- আমরা ঠিক মতো পড়ালেখা করতে পারিনা বিষাক্ত কালো ধোয়াঁ, রাসায়নিক বর্জ্য ও অ্যাসিডের উৎকট গন্ধে আমাদের জনজীবনকে চরমভাবে বিপন্ন করছে। এছাড়া অনেকেই এ্যাজমা, শ্বাসকষ্ট,ত্বকের রোগ, মাথা ও অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে। ফসল বিনষ্ট হচ্ছে। আমরা এর থেকে মুক্তি চাই, আমরা বাচতে চাই।

মানববন্ধনে স্কুল শিক্ষার্থী সিনতিয়া রহমান বলেন-উক্ত সীসা কারখানার ক্ষতির প্রভাবে প্রতিনিয়ত পরিবেশ ও জল-বায়ু দূষিত হচ্ছে, মানুষ রাস্তা দিয়ে হাঁটাচলা ও বসত ঘরে দুর্গন্ধ ছরিয়ে পরে , নিঃশ্বাস নিয়া খুবই কষ্টকর হয়ে যায়, এবং উক্ত কারখানা দূষিত পানি সরাসরি কুমার নদে ছেড়ে দেওয়ার কারনে এই চার ইউনিয়নের মানুষের ভিতরে শ্বাসকষ্ট ও চর্মরোগ দেখা দিয়েছে দূষিত পানি এবং ধোয়ার কারনে কৃষি জমি ও সবুজ গাছপালা শেষ হয়ে যাচ্ছে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে স্মারকলিপি প্রদান করে প্রতিবাদিরা।

উল্লেখ্যঃ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত সিসা কারখানার এসিডের ঝাঝালো গন্ধে অতিষ্ঠ জনজীবন ভুকছে শ্বাসকষ্ট, ঘা পাছড়ায় এমন প্রতিবেদন প্রকাশ হলেও কোন পদক্ষেপ নেই প্রশাসনের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।