Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বিশ্ব ‘মান’ দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

“সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্বে বিনির্মাণে – মান” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্বমান দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

ফরিদপুর জেলা প্রশাসন ও বিএসটিআই-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান গফুর, সিভিল সার্জন মাহমুদুল হাসান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর ও রাজবাড়ীর বিভিন্ন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, “উন্নত দেশের পণ্যের মান আমরা সহজে বিশ্বাস করি। আমাদের দেশি পণ্যের মান উন্নয়নে বিএসটিআইকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। খাদ্য ও ভোগ্যপণ্যের মান নিয়ন্ত্রণ করা এবং সাধারণ জনগণ যাতে তাদের কষ্টার্জিত টাকার বিনিময়ে মানসম্মত পণ্য পায়, সেই বিষয়ে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।