Nabadhara
ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে মিজান হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

আবদুল জলিল, সিরাজগঞ্জ
অক্টোবর ২৫, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আবদুল জলিল, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচিতে আবু হুরাইরা মিজান (২২) হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। শনিবার সকালে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়, যা প্রায় আধা ঘণ্টা স্থায়ী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর (বুধবার) মাগরিবের পর উত্তর চন্দনগাঁতী গ্রামের একদল নেশাগ্রস্ত সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে মিজানকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে ঢাকা উত্তরা হাই কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১২ অক্টোবর রাত ৭টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

নিহত মিজান উপজেলার দেলুয়াকান্দি গ্রামের মৃত আমজাদ শেখের ছেলে। এ ঘটনায় ১৩ অক্টোবর নিহতের ভাই ওয়ায়েস করনী বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে বেলকুচি থানায় মামলা দায়ের করেন। মানববন্ধনে অংশ গ্রহনকারীরা, মিজান হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেয়।

এ বিয়ষে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গত কাল রাতে আবু হুরাইরা মিজান হত্যার এজাহারভুক্ত এক আসামিকে বিভিন্ন প্রযুক্তির সহায়তায় মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।