Nabadhara
ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইগাতীতে পাহাড়ি জনপদের সমস্যায় উন্মুক্ত আলোচনা সভা

শেরপুর প্রতিনিধি
নভেম্বর ৮, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে গারো পাহাড় অঞ্চলের কোচ, গারো, হাজং, বর্মন ও সনাতন সম্প্রদায়ের অংশগ্রহণে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ কেন্দ্রের সাংস্কৃতিক ভবনে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মি. নবেশ খকসি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ ও সদস্য সচিব মো. লুৎফর রহমান। এছাড়া বক্তব্য রাখেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অসীম ম্রং, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি গোপাল সেন গুপ্ত, সাধারণ সম্পাদক বরেন্দ্র কোচ, শেরপুর জেলা আদিবাসী সংসদের সাংগঠনিক সম্পাদক সুবাস চন্দ্র বিশ্বাস এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জীবন কুমার চক্রবর্তী প্রমুখ।

 

উন্মুক্ত আলোচনায় বক্তারা গারো পাহাড়ে বনহাতির তাণ্ডব, পাহাড়ি অঞ্চলের ফসল ও ঘরবাড়ি ক্ষয়ক্ষতি, কৃষিজমি দখল, কর্মসংস্থানের অভাব, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সংকটসহ নানাবিধ সমস্যা তুলে ধরেন। তারা এসব সমস্যা সমাধানে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের কার্যকর ও স্থায়ী উদ্যোগের দাবি জানান।

 

প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল বলেন, “গারো পাহাড়ের মানুষ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। তাদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমি নির্বাচিত হলে এই এলাকার সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেব।” তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।