Nabadhara
ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে শিক্ষকবিহীন পরীক্ষার হলে ২য় দিনেও বিশৃঙ্খলা

স্টাফ রিপোর্টার, চিতলমারী
ডিসেম্বর ৩, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী

অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে চিতলমারীতে ১৩ হাজার শিশু শিক্ষার্থীর পরীক্ষা দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। সরকারের হুঁশিয়ারি থাকা সত্ত্বেও চিতলমারীর ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শিশুদের বার্ষিক পরীক্ষার হল বর্জন করে কর্মবিরতি পালন করেছেন। কর্মবিরতির অংশ হিসেবে বুধবার (০৩ ডিসেম্বর) তারা হল ছেড়ে অফিস কক্ষে অলস সময় পার করছেন। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু শিক্ষার্থীরা।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সহকারী শিক্ষকবিহীন পরীক্ষার হলে বার্ষিক পরীক্ষা নিতে গিয়ে চরম হ-য-ব-র-ল পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। শিক্ষকের অভাবে অনেক সময় সময়মতো পরীক্ষা শুরু করতে পারছেন না। শুধুমাত্র প্রধান শিক্ষক ও অফিস সহায়ক দিয়ে পরীক্ষা গ্রহণ করতে হচ্ছে। ফলে কোমলমতি শিক্ষার্থীরা পরীক্ষার প্রশ্ন বুঝতে না পেরে বিড়ম্বনায় পড়ছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতারা জানান, কেন্দ্র থেকে আমাদের ‘কমপ্লিট শাটডাউন’ বা তালা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তাদের ৩ দফা দাবি পূরণ না হলে এ আন্দোলন অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।