Nabadhara
ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নিজ ঘর থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ৩, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রাম থেকে ইমরুল ভূঁইয়া (৩৮) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।

বুধবার (৩ডিসেম্বর) দুপুরে দিকে পৌরসভার কুন্দশী গ্রামের নিজ বাড়ি থেকে যুবকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে কুন্দশী গ্রামের মৃত লুৎফর রহমান ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার কুন্দসী গ্রামের ইমরুল ভূঁইয়া তার নিজ বাড়িতে একাই বসবাস করতেন। ইমরুল ভূঁইয়ার পরিবারের লোকজনের সাথে কোনো সম্পর্ক ছিল না। তবে তার স্ত্রীর সাথে এক বছর ধরে পারিবারিক মামলা চলে আসছিল।

বুধবার দুপুরের দিকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তার আপন চাচাতো ভাই সুজন ভূঁইয়ার ঘরের ভেতরে গিয়ে গলিত অবস্থায় ইমরুলের মরদেহটি পড়ে থাকতে দেখেন।

পরে পুলিশে খবর দিলে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মরদেহটি ময়না তদন্তের জন্যে নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)অজিত কুমার রায় বিকালে বলেন, মরদেহেটি ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারন জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।