আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রতিবন্ধী শিশুদের মূলধারার শিক্ষায় সম্পৃক্ত করতে আশাশুনিতে স্টেকহোল্ডারদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে আশাশুনি অফিসার্স ক্লাবে লিলিয়ানা ফান্ডসের অর্থায়নে এবং সিডিডির সহযোগিতায় আইডিয়াল – The Meaningful Participation and Inclusion of Children and Youths with Disability Based Rehabilitation প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
প্রকল্পের ফোকাল মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
ফিল্ড ট্রেইনার আফতাবুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক, প্রফেসর মাহবুবুল হক ডাবলু, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মন, ইউআরসি ইনস্ট্রাক্টর বৈদ্যনাথ, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা সোহাগ আলম ও মোস্তাফিজুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি. এম. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, যুগ্ম সম্পাদক লিংকন আসলাম, প্রতিবন্ধী ইউনিয়ন ফাউন্ডেশনের সভাপতি সাইফুল ইসলাম, মহিলা সদস্য মরিয়ম খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিদ্যালয়ে অবাধ প্রবেশাধিকার, শিক্ষাপ্রতিষ্ঠানে সহজ চলাচল, সহায়ক উপকরণ সরবরাহ এবং শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরি। এ ধরনের অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি ও নীতিগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন।
সভায় উপস্থিত বিভিন্ন স্টেকহোল্ডাররা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

