Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যালয়ের পরীক্ষা রেখে প্রতিবাদে শিক্ষকরা

নওগাঁ প্রতিনিধি
ডিসেম্বর ৪, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

সরকারের আহ্বান উপেক্ষা করে দাবি বাস্তবায়নের ক্ষেত্রে অনড় রয়েছেন নওগাঁর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ফলে তারা প্রতিষ্ঠান ছেড়ে নিজ নিজ উপজেলা শিক্ষা অফিসের সামনে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা পালন করছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের স্মারকলিপি দিয়েছেন। শিক্ষকরা না থাকায় পরীক্ষা নিচ্ছেন প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দপ্তরীরা।

শিক্ষকরা বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের ১১তম গ্রেড প্রদান, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে সেই দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি নেই। আমরা চাই দ্রুত এই বিষয় গুলো নিরসনে প্রজ্ঞাপন চাই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

সরেজমিনে কয়েকটি প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, আজ তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা চলছে। এ পরীক্ষা শুরু হয়েছিল দুপুর দেড়টার সময়। শিক্ষকরা উপজেলা শিক্ষা অফিসের সামনে কর্মসূচি শেষ করে বেশ কিছু শিক্ষক নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যান। কিন্তু তারা প্রতিষ্ঠানে ফিরে গেলেও অফিস কক্ষে শুধু বসে ছিলেন আর পরীক্ষা পরিচালনা করছেন প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের দপ্তরী। এতে করে পরীক্ষার হলে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় বিশৃঙ্খলা।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, গতকাল জেলার মহাদেবপুর উপজেলার ১১টি প্রতিষ্ঠানে পরীক্ষা চলছিল না। এরমধ্যে একটি প্রতিষ্ঠানে আমি নিজে পরীক্ষা নিয়েছি। আমি এই বিষয়ে শিক্ষকদের বার বার সতর্ক করেছি কিন্তু তারা আমার কথা শুনেননি। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা নির্দেশ দিবেন সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।