Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

জয়পুরহাট প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কালাই–বগুড়া মহাসড়কে একটি র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা।

প্রশাসনিক কর্মকর্তা আছাদুজ্জামান চৌধুরী-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মনোয়ারুল হাসান।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, সমাজসেবা কর্মকর্তা আজমা বেগম, সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, কালাই সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে শুদ্ধতার পথে উদ্বুদ্ধ করা এবং সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

 

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আমিনুল ইসলাম সকলকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধে দৃঢ় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।