Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

গৌরনদী(বরিশাল) প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী(বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদ্যম্য নারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলায়তনে মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মেহেদী হাসান, মডেল থানার নবাগত ওসি তারেক হাসান রাসেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. টিপু সুলতান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, সমবায় কর্মকর্তা আফসানা শাখী, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা বিভাষ চন্দ্র দাস, প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহির সহ অন্যান্যরা।

শেষে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখায় উপজেলার ৫ জন শ্রেষ্ঠ অদ্যম্য নারীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।