Nabadhara
ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে ভেটেরিনারি পল্লী চিকিৎসক কমিটি গঠন

আহমেদ সিফাত, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

আহমেদ সিফাত, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ ভেটেরিনারি পল্লী চিকিৎসক সোসাইটি (BVPCS) কুলিয়ারচর উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।

গঠিত ২৪ সদস্যের এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বি।

নবগঠিত কমিটিতে আরও রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি মো. শাহীন আলম, সহ-সভাপতি মো. মাসুদুর রহমান ও মো. মোশাররফ, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিক, যুগ্মসাধারণ সম্পাদক রিপন দাস পল্টু ও মো. সোহাগ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম, অর্থ সম্পাদক মো. শহীদুল্লাহ।

নবগঠিত কমিটির উদ্যোগে অভিষেক, পরিচিতি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা ও জেলা পর্যায়ের পল্লী চিকিৎসক, প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা এবং সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইফুল আলম, সাবেক জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (অব.) ও কুলিয়ারচর উপজেলা BVPCS-এর উপদেষ্টা ডাঃ মোঃ আব্দুল বাসেত (মুকুল), কুলিয়ারচর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজুর রহমান,
সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো. তারেক, উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা (সম্প্রসারন) মো. সোহেল, কিশোরগঞ্জ জেলা ভেটেনারি পল্লী চিকিৎসক সোসাইটির সাধারণ সম্পাদক মো. মাসুদ মিয়া এবং সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন আকন্দ (মানিক), বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন কুলিয়ারচর উপজেলা BVPCS শাখার সাধারণ সম্পাদক গোলাম রাব্বি।

সভায় বক্তারা ভেটেরিনারি খাতের উন্নয়ন, মাঠপর্যায়ের পল্লী চিকিৎসকদের করণীয়, সেবার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।