জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনি সরকারি কলেজে ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে ট্রেনিংয়ের শুভ উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণের আয়োজন করে আশাশুনি সরকারি কলেজ, যেখানে ২১ বিএনসিসি ব্যাটালিয়ন সুন্দরবন রেজিমেন্ট খুলনা, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সহযোগিতায় ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট ট্রেনিং অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মেজর মোঃ এসহাক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর ইলিয়াছ হোসেন। অনুষ্ঠানে প্রভাষক রবিউল ইসলাম, প্রভাষক আঃ মালেক, প্রভাষক পেয়ারা পারভিন, প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল, প্রভাষক মহসিন আলী ও প্রভাষক পবিত্র দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
মোট ১০০ ক্যাডেট অংশগ্রহণ করেন। কলেজ হল রুম ও কলেজ মাঠে পৃথক প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন ওয়ার হাউজ ইন্সপেক্টর ইলিয়াছ হোসেন এবং মেডিকেল টিম, অগ্নি নির্বাপক টিম ও উদ্ধার টিমের সদস্যবৃন্দ।

