Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

টরকী বন্দরে ৫ দিনব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান সমাপ্ত

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ডিসেম্বর ১২, ২০২৫ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

দেশ মাতৃকা বিশ্ব জননীর সকল জীবের শান্তি কামনায় বরিশালের গৌরনদী উপজেলার প্রায় চাশত বছরের পুরোনে ঐতিহ্যবাহী টরকী বন্দর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে ৫ দিন ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান বৃহস্পতিবার রাতে (১১ ডিসেম্বর) মন্দির আঙ্গিনায় শেষ হয়েছে।

মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে ভারতসহ দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী ও পুরুষ ভক্তবৃন্দের সমাগম হয়।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি ভজন কুন্ডু জানান, গত রোববার গভীর রাতে অধিবাসের মাধ্যমে ৪০ প্রহর ব্যাপী (৫দিন) শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়ে বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হয়।

শেষ দিন রাতে সমাপনী মহানাম যজ্ঞানুষ্ঠান দেখতে আসেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম, হাইওয়ে পুলিশ সুপার শিমা রানী সরকার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মেহেদী হাসান, গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হামমার্দ বিন হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন টরকী বন্দর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সমীর সরকার, উপদেষ্ঠা শিশির কুমার কুন্ডু, সহ-সভাপতি ও উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারন সম্পাদক সুদাম পাল, সহ-সভাপতি শেখর চন্দ্র বনিক, বিশ্বজিৎ রায়, মন্দির পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বিপুল ঘোষ সহ অন্যান্যরা।

যজ্ঞানুষ্ঠানে অমৃত নামসুধা পরিবেশন করবে বরিশালের শ্রী চৈতন্ন মহাপ্রভু সম্প্রদায়, পটুয়াখালীর শ্রীশ্রী নন্দ গোপাল সম্প্রদায়, ঢাকার শ্রীশ্রী নদীয়া বিহারী সম্প্রদায়, গোপালগঞ্জ শ্রীশ্রী প্রভুজী সম্প্রদায়, শ্রীশ্রী শান্তি হরি সম্প্রদায়, ভোলা শ্রীশ্রী প্রভু নিত্যানন্দ সম্প্রদায়। এ ছাড়া ৫ দিনই আগত ভক্তদের প্রসাদের ব্যবস্থা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।