Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় যুবদলের আহবায়ক এর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ১২, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলা শাখা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলমের সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে তিনি স্বপদ ফিরে পেলেন। খান মাহমুদ আলম উপজেলার দোয়া মল্লিকপুর গ্রামের মৃত বনি আমিন খানের ছেলে।

বৃহস্পতিবার (১১ডিসেম্বর) রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি-আদর্শের পরিপন্থী কার্যকলাপের অভিযোগে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর লোহাগড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম কে যুবদল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। দীর্ঘ দেড় বছর পর বৃহস্পতিবার লোহাগড়া উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলমের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য যে,২০২৪ সালের ১০সেপ্টেম্বর উপজেলার মল্লিকপুর ইউনিয়নের দোয়া মল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মিরান ও জিয়ারুল নামে দুই ভাই কে কুপিয়ে হত্যাকান্ডে উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলমের সম্পৃক্ততার অভিযোগ ওঠে এবং তাকে প্রধান আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ নিয়ে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর খান মাহমুদ আলমকে যুবদল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।