চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ০৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখ্য সমন্বয়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষন ও সন্ত্রাস হামলার প্রতিবাদে রাজশাহীর চারঘাটে বিক্ষোভ মিছিল হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে চারঘাট উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পল্লীবিদ্যুৎ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালেক আদিল, নিমপাড়া ইউনিয়নের বিএনপির সভাপিত শাহিনুর রহমান, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাব্বির হোসেন মুকুসহ চারঘাট উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

