Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধি
ডিসেম্বর ১৬, ২০২৫ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জয়পুরহাটে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়।

প্রথমে জেলা প্রশাসক আল মামুন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুলিশ সুপার মিনা মাহমুদা, বীর মুক্তিযোদ্ধারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, জয়পুরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দিবসটি উপলক্ষে পরে জয়পুরহাট স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করেন, যা উপস্থিত দর্শকদের দৃষ্টি কাড়ে।

এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।