Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ৩০ হাত জাতীয় পতাকা নিয়ে জামায়াতের বিজয় শোভাযাত্রা

নওগাঁ প্রতিনিধি
ডিসেম্বর ১৬, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে ৩০ হাত জাতীয় পতাকা নিয়ে নওগাঁয় বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ জামায়াত ইসলামী নওগাঁ সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শহরের বাইপাস সড়ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রার নেতৃত্ব দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত নওগাঁ-৫(সদর) আসনের প্রার্থী অ্যাডভোকেট আ.স.ম সায়েম। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার-নওগাঁ ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমির শিক্ষাবিদ অধ্যাপক মহিউদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমির এ্যাড: আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি আনোয়ার আলম, জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রাকিব সহ প্রায় ৩ হাজার নেতৃবৃন্দ।

সবার মাথায় ছিলো বিজয়ের ক্যাপ। এসময় বিজয় দিবসের বিভিন্ন স্লোগান দেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।