Nabadhara
ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট-১: ভোটের অঙ্কে জটিল সমীকরণ, কে হবেন এমপি?

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসন (মোল্লাহাট–ফকিরহাট–চিতলমারী) নিয়ে ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে চলছে জটিল হিসাব-নিকাশ। এবারের নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপির মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে বিএনপির সাবেক নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকায় তার ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে রয়েছেন বিএনপির সাবেক এমপি এম এ এইচ সেলিম, এবং ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানা। ভোট বিভক্তি কাজে লাগাতে চাচ্ছেন জামায়াত মনোনীত দাড়িপাল্লা প্রতীকের মশিউর রহমান, যার জোট সমর্থন রয়েছে।

মোল্লাহাট উপজেলার প্রায় দুই হাজার মুক্তিযোদ্ধা পরিবার ও তাদের স্বজনরা জামায়াতের বিপক্ষে থাকলেও, শেষ পর্যন্ত ফলাফল কোন দিকে যাবে তা নির্বাচনের দিনই নির্ধারণ করবে।

নির্বাচন কর্মকর্তার তথ্য অনুযায়ী, বাগেরহাট-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৭৫,৫৬০, যার মধ্যে পুরুষ ভোটার ১,৯০,৮৩৮, নারী ভোটার ১,৮৪,৭২০ এবং তৃতীয় লিঙ্গ ২ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।