Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি চোরা পথে ক্ষমতায় যাওয়ার পক্ষে না–জহির উদ্দিন স্বপন

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোন বাঁকা কিংবা চোরা পথে ক্ষমতায় যাওয়ার পক্ষে না।

আওয়ামী লীগের অনুপস্থিতিতে চাইলেই ষড়যন্ত্র করে আমরা ক্ষমতা নিতে পারতাম কিন্তু আমরা জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় যেতে চাই না। সেই কারনেই আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষের পক্ষে আপনাদের (ভোটারদের) কাছে বারবার হাজির হচ্ছি। আপনাদের সমর্থন নিয়ে সরকার গঠন করে দেশ নায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে চাই।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ড শাওড়া গ্রামে এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এই কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্য বিএনপির প্রার্থী স্বপন বলেন-অতীতের যেকোন নির্বাচনের চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আলাদা। স্বাধীনতার পরে এই রকম নির্বাচন আর হয় নাই। আমাদেরকে জনগনের দোরগোড়ায় যেতে হবে। যারা কোনদিন ধানের শীষে ভোট দেয়নি, তাদেরকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য বুঝাতে হবে। সর্বোপরি ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করতে হবে।

অবসরপ্রাপ্ত শিক্ষক খালেক হোসেন সিকদারের সভাপতিত্বে এবং যুবদল নেতা জসিম শরীফের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপি সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, বর্তমান ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, ভোরের কাগজের সাবেক চীফ রিপোর্টার খোন্দকার কাওছার হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা যুবদলের সদস্য সচিব মনির হোসেন আকন প্রমুখ।

একইদিন সন্ধ্যা সাতটায় গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।