Nabadhara
ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে অপরাধ দমনে গ্রাম পুলিশের বিশেষ প্যারেড

আমতলী (বরগুনা) প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, ইভ টিজিং ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় আমতলী থানার গ্রাউন্ড ফ্লোরে এ প্যারেড অনুষ্ঠিত হয়। বরগুনার পুলিশ সুপারের নির্দেশনায় আয়োজিত প্যারেডে প্রধান অতিথি ছিলেন আমতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম মাসুদ। প্যারেড পরিচালনা করেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন।

প্যারেডে গ্রাম পুলিশ সদস্যদের রাতের টহলে সহযোগিতা, সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ, মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের শনাক্তকরণ এবং অনলাইন জুয়া প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক ইভ টিজিং ও কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া যেকোনো অপরাধের তথ্য দ্রুত থানায় জানানো এবং সংশ্লিষ্ট বিট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। দায়িত্বে অবহেলা কিংবা অপরাধীদের সঙ্গে যোগসাজশের প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও গ্রাম পুলিশ সদস্যদের সতর্ক করা হয়।

প্যারেডে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ প্রতিরোধে গ্রাম পুলিশ সদস্যদের আরও সক্রিয়, সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।