Nabadhara
ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় ইউএনওর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের নেতৃত্বে পয়সারহাট বাজারসংলগ্ন বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

অভিযানে বাজারের টলঘরসহ বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কার্যক্রম পরিচালনা করা হয়। এতে বিভিন্ন সংগঠনের সদস্য, বাজারের ব্যবসায়ী এবং বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

অভিযানে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মানবাধিকারবিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোক্তাদির হোসেন তরু, বাকাল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম সরদার, যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী ফকির, উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক তারেক ফকির, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল সিকদার, আগৈলঝাড়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় ইউএনও নিরুপম মজুমদার স্থানীয়দের নিজেদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান। বিশেষ করে কোথাও পানি জমে থাকলে তা অপসারণ এবং এডিস মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, প্রশাসনের পাশাপাশি সামাজিক, স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনগুলো সম্মিলিতভাবে কাজ করলে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি উপজেলার পরিবেশও পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।