Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সিলেট রেঞ্জের সেরা ওসি রতন শেখ,সাফল্যের মুকুটে নতুন পালক

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি

পেশাগত দক্ষতা ও জনবান্ধব পুলিশিংয়ে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আবারও সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার মো. রতন শেখ, পিপিএম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুশফেকুর রহমান।

সুনামগঞ্জ সদর থানায় যোগদানের পর থেকে মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ, পলাতক আসামি গ্রেফতারে বিশেষ সাফল্য এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তার কার্যক্রম প্রশংসিত হয়েছে।

টানা কয়েকবার এই গৌরব অর্জন করায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও স্থানীয় সুধীজন তাকে অভিনন্দন জানিয়েছেন। ফেসবুকে এক প্রতিক্রিয়ায় ওসি রতন শেখ বলেন, “এই সম্মাননা সুনামগঞ্জ জেলার সকল পুলিশ সদস্য ও সাধারণ জনগণের। তাঁদের সহযোগিতা ছাড়া এই পথচলা সম্ভব হতো না। এই স্বীকৃতি আমাকে পেশাগত দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।