Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শান্তিগঞ্জে জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের মৌখলা গ্রামে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গ্রামের মৃত দেবতীময়ী দেবীর রেখে যাওয়া ধর্মীয় পূজা-পার্বণের পবিত্র স্থান ‘নৃসিংহ দেবের তলা’ এবং পার্শ্ববর্তী হরিপদ দেবনাথের ৩ শতক বসতবাড়ি একই গ্রামের ননী দেবনাথ জালিয়াতির মাধ্যমে নিজের নামে রেকর্ড করেছেন। গ্রামবাসী এই ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হিসেবে অভিহিত করেন।

বক্তারা আরও জানান, জালিয়াতির প্রতিবাদ করায় ননী দেবনাথ তাদের ওপর ‘ডুবির মাছ লুট’ নামের ভিত্তিহীন ও সাজানো মামলা দায়ের করেছেন। এই মামলার মাধ্যমে নিরপরাধ মানুষকে হয়রানি ও এলাকা ছাড়া করার চেষ্টা চলছে বলে তারা দাবি করেন।

মানববন্ধনে দাবি জানানো হয়, জালিয়াতির মাধ্যমে দখল করা পবিত্র দেবোত্তর সম্পত্তি দ্রুত পুনরুদ্ধার করা, মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত ও নিরীহদের অব্যহতি দেওয়া, এবং মিথ্যা মামলার নেপথ্যে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া।

বক্তৃতায় অংশগ্রহণ করেন হরিপদ দেবনাথ, প্রকাশ দেবনাথ, উপেন্দ্র দেবনাথ, মনিন্দ্র দেবনাথ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।