Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগৈলঝাড়ায় বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক।

সভায় বক্তব্য রাখেন মেজর মো. ইয়াসির আরাফাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) আবু ছালেহ মো. আনছার উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব, বিজিপি’র সুবেদার ইসমাইল শেখ, ফায়ার সার্ভিসের ষ্টোশন অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন এবং আগৈলঝাড়া প্রেসক্লাবের মো. শামীমুল ইসলাম শামীমসহ অন্যান্য সহকারী দপ্তরের কর্মকর্তারা।

সভায় সিদ্ধান্ত হয়, প্রতিটি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে, ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।