Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনা করে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গৌরনদী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করেন।

এ সময় উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগস্থলে সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান ও বেদে সম্প্রদায়সহ বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে।

উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগে অংশ নিয়ে ওইসব সম্প্রদায়ের নারী-পুরুষেরা বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে নানা স্লোগান দেন। একই সময়ে মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের নারী-পুরুষেরা উচ্চকণ্ঠে ‘ধানের শীষ, ধানের শীষ’ স্লোগান তোলেন।

ওইদিন সকাল ৯টায় পৌরসভার চর দিয়াশুর এলাকায় গণসংযোগের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন তিনি। এরপর সকাল ১০টায় পৌরসভার দিয়াশুর বাংলা বাজারে পথসভায় বক্তব্য রাখেন। সকাল সাড়ে ১০টায় গেরাকুল গ্রামে গণসংযোগ করেন। সকাল ১১টায় আশোকাঠী মোল্লাবাড়ি স্কুলের সামনে পথসভায় বক্তব্য দেন। পরে আশোকাঠী কাঁচাবাজার, দক্ষিণ বিজয়পুর হিজলতলা, হাওড়া জুরান ডাক্তারের বাড়ির সামনে এবং গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন গয়নাঘাটা কাঁচাবাজারে পর্যায়ক্রমে পথসভা ও গণসংযোগ করেন।

এরপর তিনি কসবা গ্রামে ভাষা সৈনিক ও মরহুম বিএনপি নেতা অ্যাডভোকেট কাজী গোলাম মাহবুবের কবর জিয়ারত করেন এবং কাজী বাড়ির সামনে একটি উঠান বৈঠকে বক্তব্য রাখেন। বিকেল সাড়ে ৩টায় তিনি টরকীর চর বেদে পল্লীতে গণসংযোগ করেন।

গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় উপস্থিত হাজার হাজার নারী-পুরুষ এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে রাষ্ট্র সংস্কার ও রাজনীতি সংস্কার করা হবে। নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে এবং একটি নারীবান্ধব সরকার গঠন করা হবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, দৈনিক ভোরের কাগজের সাবেক চিফ রিপোর্টার খোন্দকার কাওছার হোসেন, গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুজ্জামান মনির, গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি এস.এম. মনিরুজ্জামান এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শফিকুর রহমান শরীফ স্বপন।

গণসংযোগ ও পথসভাগুলোতে বক্তৃতাকালে স্থানীয় জনগণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ধর্মের নামে সংঘাত তৈরির জন্য একটি মহল তৎপর রয়েছে। এবারের নির্বাচনে ধানের শীষকে ঠেকাতে তারা ধর্মের অজুহাত ব্যবহার করছে। তারা নারী ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং কর্মজীবী নারীদের নিয়ে অশালীন ভাষা ব্যবহার করছে। নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এবারের নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।