Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ইসলামী আন্দোলনের আমিরের

আমতলী (বরগুনা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে দেশকে দুর্নীতিমুক্ত করা হবে এবং ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার(৬ ফেব্রুয়ারি )সকাল ১০টায় আমতলী পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার আয়োজিত হাতপাখা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ যাতে স্বাধীনভাবে চলাচল করতে পারে সে পরিবেশ নিশ্চিত করা হবে। একই সঙ্গে বরগুনা–১ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এবং বরগুনা–২ আসনের প্রার্থী মাওলানা মোঃ মিজানুর রহমান কাসেমীকে হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বলেন, “হাতপাখা প্রতীক বিজয়ী হলে বরগুনা জেলাকে মডেল জেলায় পরিণত করা হবে।”

বরগুনা–১ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহাবুবুর রহমান, অধ্যাপক আশরাফ আলী আকন, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সহ-সম্পাদক মাওলানা রেজাউল করিম আকন এবং আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদীসহ দলীয় নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।