Nabadhara
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাবেক চেয়ারম্যান আরজু মিয়া স্মরণে শ্রীমঙ্গলে টি–১৫ ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৯:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুর খাঁন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়ার স্মরণে আয়োজিত প্রাইজমানি টি–১৫ ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ৪ নম্বর সিন্দুর খাঁন ইউনিয়ন ক্রিকেট একাডেমির সাবেক খেলোয়াড়দের উদ্যোগে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন মো. শাহাব উদ্দিন, মো. আজির উদ্দিন, দৈনিক দিনকাল পত্রিকার শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি সাংবাদিক রুবেল আহমেদ, মো. শাকির আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ব্রাদার্স ইউনিটি মতিগঞ্জ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং পুরস্কার হিসেবে নগদ ২০ হাজার টাকা পায়। রানার্সআপ হয় ফ্রি হিট শ্রীমঙ্গল, যারা নগদ ১০ হাজার টাকা পুরস্কার লাভ করে।

খেলা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মরহুম আরজু মিয়ার স্মৃতিচারণ করেন এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে গড়ে তোলার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।