Nabadhara
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে ধানের শীষের পক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে নির্বাচনী প্রচার সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের ধানের শীষ প্রতীকের পক্ষে শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি টরকী বন্দর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মিয়া।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি ভজন কুন্ডুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সমীর সরকার, সহসভাপতি শিশির কুমার কুন্ডু, গুরুদাস গোস্বামী, শেখর দত্ত বনিক, সুদাম পাল, সুরেশ দাস, সাবেক ছাত্রনেতা রুহুল আমিন এবং টরকী বন্দর বনিক সমিতির কোষাধ্যক্ষ অলিউল ইসলামসহ অন্যান্য হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের সঙ্গে একতা এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সক্রিয় সমর্থন জানানোর আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।