শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল এলাকায় মধুমতি নদীতে পুলিশ অভিযান চালিয়ে ৭০ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে।
শুক্রবার ১৫ অক্টোবর দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে লোহাগড়া থানার এস আই ইফতেখার ও এ এস আই বিল্লালসহ সংগীয় ফোর্স নিয়ে মধুমতি নদীর কোটাকোল ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকার জাল জব্দ করে। এ সময় মৎস্য শিকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ জব্দকৃত জাল নদীর পাড়ে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন নবধারা কে বলেন, ইলিশের ডিম ছাড়ার মৌসুম তাই এক মাস ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। সে কারনে এই অভিযান অব্যহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

