সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে উপজেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. মৈমুর আলী মৃধা ও মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় মহম্মদপুর উপজেলায় প্রতিযোগিতা আয়োজনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল কর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

