Nabadhara
ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণের অভিযোগ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 
আগস্ট ২৪, ২০২৬ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কালামেয়া ও নারিকেলবাড়িয়া এলাকা থেকে একটি ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে।

রোববার (২৩ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় জেলে ও বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে সাগরে টিকতে না পেরে জেলেরা সুন্দরবনের ওই এলাকায় আশ্রয় নিয়েছিলেন।

নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার এক জেলে মহাজন জানান, রোববার ভোরের দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের কালামেয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নেওয়া ফিশিংবোটের বহরে সশস্ত্র বনদস্যুরা হানা দেয়। এ সময় দস্যুরা জেলেদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে একটি ট্রলারসহ পাঁচ জেলেকে তুলে নিয়ে যায়।

অপহৃত জেলেরা হলেন—বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৩৮), শিহাব হাওলাদার (৩৫), সাব্বির হাওলাদার (৩০), রিপন হাওলাদার (২৮) এবং উত্তর রাজাপুর গ্রামের জাকির হাওলাদার (৪০)।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান বলেন, সাগরে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা ট্রলার নিয়ে শেলারচরের কালামেয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নিয়েছিলেন। রোববার খুব ভোরে সশস্ত্র বনদস্যুরা জেলেবহরে হানা দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে মৎস্য ব্যবসায়ী বাবুল মাঝির একটি ট্রলারসহ তিন জেলেকে এবং অপর দুটি ট্রলার থেকে আরও দুই জেলেকে তুলে নিয়ে যায়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, জেলে অপহরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অপহৃত জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।