Nabadhara
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে ধানের শীষের পক্ষে বিএনপির গণমিছিল ও পথসভা

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে ধানের শীষ প্রতীকের পক্ষে বিএনপির গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল ৪টায় শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব ময়দান থেকে “ভোট দেব কিসে, ধানের শীষে” স্লোগানে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আনছার ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্জুরুল আলম দুলাল, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, নাজিরুল ইসলাম তিতাস, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম শাহীন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

পথসভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।