Nabadhara
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা–৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে এবং অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক ও ডা. রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সদ্য জামায়াতে যোগদানকারী সাবেক এমপি অ্যাডভোকেট সালাহ উদ্দীন, ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, সাবেক উপজেলা আমীর ও ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর ছিদ্দীক, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মুফতি জাহিদ আব্দুল্লাহ, শিবিরের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রধান বক্তা শহিদুল ইসলাম মুকুল তার বক্তব্যে দেশে চলমান দুর্নীতি ও লুটপাটের সমালোচনা করেন এবং শান্তি প্রতিষ্ঠায় সৎ নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি আশাশুনির উন্নয়নে বিভিন্ন অবকাঠামোগত উদ্যোগের প্রস্তাবও তুলে ধরেন, যার মধ্যে পৌরসভা গঠন, স্বাস্থ্য কমপ্লেক্স উন্নীতকরণ, সরকারি টেকনিক্যাল কলেজ স্থাপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রেললাইন ও ভোমরা বন্দর উন্নয়ন উল্লেখযোগ্য।

প্রধান অতিথি মুহাদ্দিস রবিউল বাশার তার বক্তব্যে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে দেশকে দুর্নীতিমুক্ত ও সুশাসনের পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, অতীতে বিরোধী মতের নেতাকর্মীরা হয়রানির শিকার হয়েছেন। তিনি সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার উন্নয়ন সাধনের প্রতিশ্রুতি দেন।

সভায় নেতারা আগামী নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানান। জনসভায় স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।